× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

করোনা আতঙ্কে কুয়েতের সকল মসজিদে নামাজ নিষিদ্ধ করল সরকার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
কুয়েতে নামাজ নিষিদ্ধ

করোনা আতঙ্কে কুয়েতের সকল মসজিদে জামাত এবং পাঁচওয়াক্ত ও জুমার নামাজ পড়া আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। এছাড়া করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে।

শুক্রবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়, করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করা হলো। করোনাভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

এছাড়া করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে আদেশে। সেইসঙ্গে বাইরে কোন জনসমাগম না করতেও নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে নতুন করে এই ভাইরাসে ২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ শ’ তে পৌছালো।


এ ক্যটাগরির আরো খবর..