× Banner

কুড়িগ্রামে বজ্রপাতে দুই গৃহবধূ আহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

কুড়িগ্রাম(প্রতিনিধি) : কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বিওপির কাছে কুটিচন্দ্র -খানা গ্রামে শনিবার রাতে বজ্রপাতে ২ গৃহবধূ আহত হয়েছে।
এ সময় মেহগনি, কাঁঠাল এবং সুপারির গাছ সমন্বয়ের একটি বাগন পুড়ে গেছে। আহতরা হলেন কুটিচন্দ্র -খানা গ্রামের একই পরিবারের জব্বার আলীর স্ত্রী  আন্জু বেগম ও জব্বার আলীর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী সালমা বেগম। তারা ফুলবাড়ী স্বাস্হ্য -কমপ্লেক্যাে এ মেডিকেল অফিসার ডাক্তার সাদ্দাম হোসেনের তও্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন  ।
এর মধ্যে আন্জু বেগম কথা বলতে পারছে না। দুই গৃহবধূর শাশুড়ি জরিনা বেগম জানান, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের অবস্হার অবনতি দেখা দিলে আহতদের নিয়ে ফুলবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্যাে ভর্তি করা হয়। এছাড়াও বজ্রপাতে তার বাগানের কাঁঠাল , সুপারি এবং মেহগনিসহ ২০ থেকে ২৩ টির মতো গাছও পুড়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..