এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ আগামী ৩১ অক্টোবর তালার কুমিরা ইউনিয়নের স্থগিতকৃত ৩ টি কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনকে সামনে রেখে কুমিরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা ধানের শীষ প্রতীক নিয়ে ঐ ৩ টি কেন্দ্রের মানুষের দুয়ারে দুয়ারে সৌজন্য সাক্ষাৎ সহ ভোট প্রার্থনা করে চলেছেন। তিনি যাতে আবারও বিজয় লাভ করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।



