রাজধানীতে চারতলার কার্নিশ থেকে কিশোরী উদ্ধার

রাজধানীতে চারতলার কার্নিশ থেকে কিশোরী উদ্ধার

রাজধানীর ভাটারায় একটি চারতলা ভবনের কার্নিশ থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

স্থানীয়দের দাবি, ওই ভবন বেয়ে ওঠে কিশোরী। পরে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোরী প্রায়ই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সে ভবনের গ্রিল বেয়ে কার্নিশে গিয়ে আটকে পড়ে। তবে কী উদ্দেশে সে কার্নিশে গিয়েছিল তা জানা যায়নি।

তিনি বলেন, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা ভবনের সামনে টিনশেড বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে কিশোরীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ওসি জানান, কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ভাটারায় ভবনের বাইরে আটকেপড়া মেয়েটিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।