আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সমবায় ভিত্তিক সংগঠন গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মরহুম পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করে য়াচ্ছে বলে অভিমত ব্যাক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের মানণীয় এম পি আনোয়ারুল আজিম আনার।
তিনি বুধবার বিকালে কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং এবারের ৪৮তম সমবায় দিবসে প্রধানমন্ত্রী কর্র্তৃক শ্রেষ্ট সমবায়ী পরিচালক মোঃ গোলাম রসুল স্বর্ণ পদকে ভ’ষিত হওয়ায় তার সন্মানে মৌচিকে কর্মরত পূর্বাঞ্চলীয় শ্রমিক কর্মচারীদের আয়োজনে অনুষ্টিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত অভিমত ব্যাক্ত করেন।
চিনিকলের সিনিয়র সিআইসি আব্দুল জলিলের সভাপতিত্বে সংবর্দনা সভায় অন্নান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সি নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার, সমাজ সেবক শহিদুল ইসলাম, আলহজ¦ আব্দুল কাদের খোকা, কাজী সাইফুদ্দিন কেরু, ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন।
সংবর্ধনা সভায় শ্রমিক কর্মচারীদের পক্ষ হতে প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজিম আনার এবং শ্রেষ্ট সমবাযী পরিচালক গোলাম রসুলের হাতে ক্রেষ্ট তুলে দেন মোচিকের সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফি সহ শ্রমিক নেতৃবৃন্দ।


