× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

স্বদীপ কুমার রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি

কালীগঞ্জে মাদক সেবন ও বহনেের দায়ে ১ যুবকের কারাদন্ড

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
lalmanirhat

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে  এক যুবকের  ১ বছর  কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত যুবক হলেন- উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপারতল এলাকার মৃত নয়া মিয়ার পুত্র মহাইমিনুল ইসলাম মিহিন  (২২) ।
শনিবার (১৪ অক্টোবর) রাতে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  জহির ইমাম এক অভিযানে তাদের আটক করে এই শাস্তি দেন।
 জানা গেছে, উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় মহাইমিনুল ইসলাম মিহিনকে তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা ১০ টি  ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে।
এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সবসময় মেনে চলে। তারই পরিপ্রেক্ষিতে আজকের অভিযানে এক জনের কাছ থেকে ১০ টি  নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্বার  করে  মাদক সেবন ও বহনের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১),(২১) ধারায় অপরাধ করায় এক বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । মাদকের বিরুদ্ধে এ  অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..