স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওষুধের ফার্মেসি, খাবারের দোকানে ও অবৈধ যানবাহনে মালিকদের কাছ থেকে ৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার লুৎফর রহমান জানান, উপজেলার বারবাজার এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমান।
এ সময় ভেজাল খাবার বিক্রির অভিযোগে ১টি হোটেলকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তির্ণ ওষুধ বিক্রি অভিযোগে ১টি ওষুদের ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা এবং হাইওয়েতে অবৈধভাবে নছিমন চালানোর অভিযোগে ৬ জনকে ২১০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও ছাদেকুর রহমান জানান,এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম ও বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।




