ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার ফরাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোস্তাক ও এস আই হাসানুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামে সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশী চালিয়ে চাষ করা ১৫টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করে। সে নিয়মিত পান বরজে গাঁজার চাষ করতো তার নামে এর আগেও মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পান বরজ থেকে গাঁজার গাছসহ একজন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।