ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিংসু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভর পানী সাশ্রয়ী প্রকল্পের উপর কৃষকদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এর অর্থায়নে ও শেয়ার দ্যা প্লানেট এসোসিয়েশনের সহযোগিতায় সংস্থাটি কালীগঞ্জের ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রামের প্রায় ৭ হাজার কৃষককে সাশ্রয়ি কৃষি কাজের জন্য বিধি সুবিধা প্রদান করবে।
সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাসের সভাপতিত্বে সভাতে আরো বক্তব্য রাখেন, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সামাদ, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, গনমাধ্যমকর্মী শাহাজান আলী সাজু, জামির হোসেন, কৃষক প্রতিনিধি হেলাল উদ্দিন, মকবুল হোসেন, কমলেশ শর্মা ও মনোয়ারা বেগম সহ ৪ টি ইউনিয়নের কৃষকবৃন্দ।
অবহিতকরন সভাতে বক্তাগন, নিরাপদ সবজি উৎপাদন এবং কৃষি জমিতে পানি সাশ্রয়ে বিভিন্ন কলাকৌশলের উপর মতামত প্রদান করেন। অনুষ্টানটি পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড অর্গানাইজার নয়ন খন্দকার।



