× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কালীগঞ্জ বাস্তুহারা লীগ সাবেক সভাপতি রিপনকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৪ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সাবেক সভাপতি রিপন জোয়ার্দ্দার কে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার দুপুর ৩ টার দিকে শহরের আড়পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে অজ্ঞাত পরিচিত ৫/৬ জনের একদল ব্যক্তি তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার বেশ কয়েকঘন্টা পূর্ব থেকে শহরের নতুন বাজারের সামনে মাইক্রো রেখে অপরিচিত বেশ কয়েক ব্যক্তি তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা রিপন জোয়ার্দ্দারের বাড়িতে যায়। সে সময় ওই ব্যক্তিরা রিপনের মাকে জিজ্ঞাসা করে সে কোথায়?  ঠিক ওই সময়ই রিপন জোয়ার্দ্দার বাড়িতে প্রবেশ করলেই অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক রিপনকে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে  চলে যায়।

এ ঘটনার বেশ কিছুদিন আগে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাকে তুলে নেবার চেষ্টা করলে রিপন তাদের  চ্যালেঞ্জ করলে পরে তারা পালিয়ে যায়।

এরপর প্রায়ই রিপন জোয়ার্দ্দারকে অপহরণ করে নিয়ে যেয়ে হত্যা করা হবে বলে মোবাইল ফোনে হুমকি দিত অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় রিপন জোয়ার্দ্দার কালীগঞ্জ থানায় একটি জিডি করেন।

ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই মকলেছুর রহমান জানান, তাদের কোন টিম কালীগঞ্জে অভিযানে যায়নি বা রিপন জোয়ার্দ্দার নামে কাউকে আটকও করেননি।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে এটা শুনেছেন। তিনি বাইরে আছেন। ফিরে এসে সিসি ক্যামেরার ফুটেজে মাইক্রোবাস ও  তার নাম্বার দেখা গেলে আপহরণ নাকি অন্য কোন বিষয় তা জানাযাবে।


এ ক্যটাগরির আরো খবর..