কালীগঞ্জ নিয়ামতপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

কালীগঞ্জ নিয়ামতপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর। এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে ৮২ লাখ ৬৭ হাজার ১ শ ৪৩ টাকার বাজেট ঘোষনা করা হয়।

এ উপলক্ষে পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্করের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোকলেস আনোয়ার কলেজের প্রভাষক মাহবুবার রহমান,

সাংবাদিক আরিফ মোল্ল্যা, বেলাল হুসাইন বিজয়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এনায়েত কবির, প্যানেল
চেয়ারম্যান সাদ্দাম ধনী ও মহিলা প্যানেল চেয়ারম্যান মোনোয়ারা বেগম। ইউনিয়ন পরিষদের সচিব কুবাদ আলীর সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন,

চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উত্তম কুমার কর, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লাল্টু ধনীসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।