মাদারীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বঙ্গুবন্ধুর জৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপন্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার প্রশাসণের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়ামোনাজাত, বৃক্ষ রোপন, ভার্চুয়ালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসুচি পালন করে।
ভার্চুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি মাদারীপুর ৩ আসনের সাংসদ, বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
কালকিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূীচতে উপস্থিত ছিলেন মাননীয় মহিলা আসেনের সাংসদ ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিক উজ্জামান শাহীন, কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার শহিদুল ইসলাম, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, কালকিনি থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল, ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মকতা, কর্মচারী বৃন্দ।





