কালকিনিতে রোকেয়া দিবস পালন

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ  ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এই কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, পৌর মেয়র এনায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, মাদারীপুর সরকারী নাজিউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যার ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।