কালকিনিতে প্রথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত 

কালকিনিতে প্রথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত 
মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক কর্মশালা আজ  সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার নতুন অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন  উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মৃধা , প্রাথমিক কর্মকর্তা বদিউজ্জামান,  প্রশিক্ষক (ইউআরসি)এস এম সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ আলম, মোঃ হামিদুল হক, ক্ষিরোত চন্দ্র রায়,আনিসুর রহমান, রঞ্জন কুমার বোস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,বিকাশ চন্দ্র মল্লিক আবুল কালাম,এখলাসির রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতুন  যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে না পারলে মাধ্যমিক ও উচ্চশিক্ষার মান দুর্বল হবে।আর প্রাথমিক শিক্ষাকে মানসন্মত করতে না পারলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালোমানের গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভাব নয়, আরতাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- ই হলো ভালো মানের শিক্ষার্থী গরার কারিগর। বক্তারা আরো বলেন সব শিক্ষকের মেধা দক্ষতা ও যোগ্যতা সমান হবে এমনটি আসা করা যায় না,তবে সবার মাঝে নিষ্ঠা, নৈতিক মুল্যবোধ ও দায়িত্ববোধ থাকতে হবে,। প্রথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৎ দেশ – প্রেমিক ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের কার্যকর ভুমিকা পালন করতে হবে।এছাড়া প্রথমিক পর্যায়ে শিশুদের নৈতিক শিক্ষা প্রদানের উপর বিশেষ ভাবে জোর দিতে বলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।