কালকিনিতে প্রতারনা মামলায় এন জি ও কর্মকর্তার ভাই ও তার স্ত্রী গ্রেফতার

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি:  কালকিনি থানা পুলিশ প্রতারনা মামলায় কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফাসিয়াতলা করিমগঞ্জ এলাকার ডে-নাইট এনজিওর কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান হাওলাদারের বড়ভাই মোঃ হুমায়ন কবির খোকন(৫৫)ও তার স্ত্রী হাচিনা বেগম(৪৮)বেগম কে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে,গত ২০০৭ সালে এনজিও টি কালকিনি উাপজেলার ফাসিয়াতলা করিমগঞ্জ এলাকায় অফিস বানিয়ে কাজ শুরু করে।অফিস কর্মচারী সহ অঞ্চল ভিত্তিক শতাধিক মাঠকর্মী নিয়ে বছওে দ্বিগুন ও ১০ বছরে দ্বিগুন মুনাফা ঘোষনা দিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে  গত ১০এপ্রিল রাতে পালিয়ে যায়।
সংবাদ টি কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশ হলে ওই এনজিওর এক মাঠকর্মী রুমা বেগম বাদি হয়ে কালকিনি থানায় এনজিওর কর্মকর্তা ও সহ তার ভাইদের বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা কৃপাসিন্দু বালা বলেন গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগে তাদের কে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।