মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধ্যে কামারখালী বাজার একটি ঐতিহ্য বাহী বাজার। এই বাজারে ছোট -বড় ১১টি গলি আছে। এর মধ্যে অনেক গলি ব্যবসায়ীরা বন্দ করে নিজেদের দখলে নিয়ে গেছে।
আবার অনেক গলির মধ্যে তেলের ড্রাম ও চায়ের দোকান এবং খাবারের দোকান করে গলিগুলো জ্যাম করে রেখেছে যার কারনে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারেনা। তাছাড়া গত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর আমল হইতে বাজারে সাপ্লাই পানি বন্দ যা আজও চালুর ব্যবস্থা হলো না। পাবলিক টয়লেটের কোন সুন্দর ব্যবস্থা নাই যা আছে সবই নোংরা। ফলে কোন কতৃপক্ষের মাথা ব্যথা নাই।
কামারখালী বাজারে যতগুলো ড্রেন আছে তারমধ্যে বেশীর ভাগ ড্রেন বন্দ। বৃষ্টির দিনে বাজারের পানি বের হওয়ার কোন ব্যবস্থা নাই। অনেক ড্রেনই বন্দ দেখা যায়। বাজারের বিভিন্ন গলিতে বৃষ্টির দিনে পানি জমে থাকে।
এ ব্যপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন কামারখালী বাজারের অনেক সমস্যা আছে। উন্নয়ন অবশ্যই প্রয়োজন। তবে আমার প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (ইউ.পি.সদস্য) বাজারের উন্নয়নের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি প্রথমে ড্রেনের কাজ করছেন। আশা করা যায় সকলের সহযোগীতা থাকলে পর্যায়ক্রমে তিনি বাজারের সকল সমস্যা সমাধান করবেন এবং কামারখালী বাজারকে একটি উন্নয়নের রোল মডেল বাজার হিসেবে গড়ে তুলবেন।



