× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

মধুখালী প্রতিনিধি

কামারখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
জামায়াতে ইসলামীর কর্মী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের চৌরাস্তার মোড় জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কামারখালী , আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়ন জামায়াতের আয়োজনে কামারখালী ইউনিয়ন আমির মাওলানা আঃ ছাত্তার মোল্যা’র সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা আবু সাঈদ ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মধুখালী উপজেলা শাখা সভাপতি ডাঃ আমির আলী শিকদার এর পরিচালনায় এ কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলওয়াত করেন মিহসান হুসাইন। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন ।

এ সময় তিনি বলেন, লোভ-হিংসা জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে যায় না। মানুষের ধন-সম্পত্তি, টাকা-পয়সা লুণ্ঠন জামায়াতে ইসলামীর চরিত্রের সাথে যায় না। জামায়াতে ইসলামীর কর্মীরা আল্লাহ ছাড়া আর কারও ভয় নিয়ে রাত-দিন পার করে না।

জেলা আমির বলেন, আমরা বড়লোক নয় কথাটা খুবই সত্য। আমাদের অনেক টাকা-পয়সা নেই একথাও সত্য। তবে মনে রাখবেন আমাদের কোনো কর্মী বেকার না। আমাদের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে সংগঠনে টাকা দিয়ে থাকে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। সেই কর্মীদের রুখে দেওয়ার শক্তি কারোর নেই।

তিনি বলেন, আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। আমরা বাড়ি করার জন্য জামায়াতে ইসলামী করি না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি। আপনার সন্তানের চাকরির জন্য টাকার ব্যাগ নিয়ে নেতার বাড়িতে দাঁড়িয়ে থাকবেন এদৃশ্য আমরা দেখতে চাই না।

তিনি আরও বলেন, দেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। বাংলাদেশে চাঁদাবাজ, চোর, হাটদখলকারী, হত্যাকারী ছিল সেটা যদি আবার ফিরে আসে তবে ৫ তারিখের আগেই ভালো ছিল জনগণ এটা বলবেই। কিন্তু বাংলার জমিনের মানুষের কাছে এই কথা আর কেউ বলুক, এই কথা আর কেউ সৃষ্টি করুক এটা আমরা চাই না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ ইলিয়াস মোল্যা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, মধুখালী উপজেলা নায়েবে আমির মাওলনা হেমায়েতুল ইসলাম, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নওশের আলী চৌধুরী, আড়পাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রোকনুজ্জামান, ডুমাইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শামছুজ্জামান, মধুখালী উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আনোয়ার হোসেন , সহ-সভাপতি মীর সাব্বির হোসেন।

এছাড়া কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মনির আজম, জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ে বক্তব্য প্রদান করেন বামুনদি বালিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আড়পাড়া ইউনিয়নের শিক্ষানুরাগী কৃতি সন্তান নজরুল ইসলাম শিকদার, কামারখালী চাঁদতারা মসজিদেও পেশ ইমাম মাওলানা আমিন উদ্দীন জিহাদী, আড়পাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন রহমতউল্লাহ রাজু, রোকন নজরুল ইসলাম, ডুমাইন নিশ্চিন্তপুর মসজিদেও পেশ ইমাম জাহাঙ্গীর হোসেন, কোমরপুর মসজিদেও পেশ ইমাম ও খতিব আহম্মেদ হোসাইন প্রমুখ। উক্ত কর্মী ও সহযোগী সমাবেশে অসংখ্যা লোকের সমাগম ঘটে এবং সমাবেশ সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..