× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

কাঁদলেন সোনম কাপুর

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: মাত্র তেইশ বছর বয়সেই প্রায় সাড়ে তিনশো মানুষকে বাঁচিয়ে যে মেয়েটি মারা গিয়েছিলো তিনিই নীরজা ব্যানট। এই নীরজার কাহিনী নিয়েই বলিউডে নির্মাণ হচ্ছে সিনেমা। আর সিনেমার ট্রেলারে উম্মোচন অনুষ্ঠানে কেঁদে ফেললেন নীরজা’র চরিত্রে অভিনয় করা সোনম কাপুর।

হ্যাঁ, এটা কোনো কাল্পনিক সিনেমার কাহিনী নয়। সত্যি সত্যিই ‘প্যান এএম’ বিমানের বিমানসেবিকা ছিলেন ভারতীয় নীরজা। ১৯৮৬ সালে পাকিস্তানে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। সেদিন ৩৫৯ জনের প্রাণ বাঁচিয়েছিলেন নীরজা। আর সেই কাহিনী অবলম্বন করেই নীরজা ব্যানটের উপর নির্মিত ছবি ‘নীরজা’র ট্রেলার প্রকাশ করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ট্রেলার প্রকাশ করা হয়। আর অনুষ্ঠানে এসে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করার কথা বলতেই কেঁদে ফেলেন সোনম কাপুর। তারপর এই ছবি তার উপর যে প্রভাব বিস্তার করেছে তার কথাও বর্ণনা করেন তিনি। ট্রেলার প্রকাশের চব্বিশ ঘণ্টায় এরইমধ্যে সাড়ে ছ’লক্ষ মানুষ তা দেখেও ফেলেছেন।

বিমান যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ভারত সরকার নীরজাকে মরনোত্তর ‘অশোক চক্র’ পুরস্কার দেন। নীরজা ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবানি। ছবিতে সোনম কাপুর ছাড়াও আছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। আসছে বছরের ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..