এম.এ.জলিল, বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি রূপাসহ মেজবাহ উদ্দীন (২৫) নামের এক যুবককে আটক করেছে। মেজবাহ উদ্দীন কলারোয়ার উত্তর ভাদিয়ালি গ্রামের নূর ইসলামের ছেলে।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গিয়াস জানান, বেলা ১১.৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইসরাফিল ও এএসআই সাগর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দমদম রোড থেকে তাদেরকে আটক করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই স্থানে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ওই রূপা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রূপার দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মতো। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।




