ত্রাণের দাবিতে কর্মহীন দরিদ্রদের বিক্ষোভ

ত্রাণের দাবিতে কর্মহীন দরিদ্রদের বিক্ষোভ

আবুল কালাম আজাদ, যশোর : যশোরে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন দরিদ্র মানুষেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাসদস্যরা ত্রাণের আশ্বাস দিয়ে তাদের ঘরে ফেরান। স্থানীয় জনপ্রতিনিধির দাবি প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় মানুষ ঘরের বাইরে চলে আসছে।

যশোর সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নদীপাড়ের বাসিন্দারা ত্রাণ না পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভকারী রাস্তায় বসে ও শুয়ে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক মাস ধরে কর্মহীন হয়ে ঘরে রয়েছেন। সরকার থেকে ত্রাণের ঘোষণা দেয়া হলেও তাদের ভাগ্যে কিছুই জোটেনি। স্থানীয় মেম্বারের কাছে জাতীয় পরিচয়পত্র দিয়েও কোন লাভ হয়নি। তারা জানিয়েছে বরাদ্দ পেলে দেয়া হবে। ফলে ক্ষুধার জ¦ালা সইতে না পেরে আজ তারা রাজপথে নেমে এসেছেন। কিন্তু পুলিশ এসে তাদের প্রতি সহমর্মিতা না দেখিয়ে উল্টো লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তারা। এসময় তারা আরো জানান, আজ তারা অনেকে না খেয়ে রোজা রেখেছেন, ইফতার কি দিয়ে করবেন জানেন না।

এদিকে খবর পেয়ে পুলিশ গেলেও তারা বিক্ষোভ প্রশমন করতে ব্যর্থ হন। পরে দুপুর ১টার দিকে খবর পেয়ে সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তিনি তালিকা করে ঘরে ঘরে ত্রাণ পৌছে দেবার আশ্বাস দেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধির দাবি প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় মানুষ ঘরের বাইরে চলে আসছে। তাদের তালিকা করা হচ্ছে দ্রæতই তাদের ত্রাণ পৌছে দেয়া হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।