× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
কর্পোরেট গভর্ন্যান্স রুলস
কর্পোরেট গভর্ন্যান্স রুলস

ঢাকা: প্রস্তাবিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্পোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬ বিষয়ে কর্পোরেট সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে একটি কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রামের আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিআইএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা, কর্পোরেট নির্বাহী, কোম্পানি সেক্রেটারি এবং গভর্ন্যান্স পেশাজীবীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ বলেন, প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই কর্পোরেট সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী হবে। তিনি নতুন বিধিমালার কার্যকর প্রয়োগে গভর্ন্যান্স পেশাজীবীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, নতুন বিধিমালা বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীজনভিত্তিক সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির সাবেক সভাপতি এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। তিনি প্রস্তাবিত বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন, তালিকাভুক্ত কোম্পানির ওপর সম্ভাব্য প্রভাব, পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক এবং কোম্পানি সেক্রেটারিদের দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো বিশ্লেষণ করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট গভর্ন্যান্স চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্যানেল আলোচনায় অংশ নেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম এফসিএস, ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান এফসিএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কর্পোরেট গভর্ন্যান্স অফিসার লোপা রহমান।

আলোচনায় বক্তারা নতুন কর্পোরেট গভর্ন্যান্স রুলস বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক প্রতিপালন, কর্পোরেট সুশাসনের আন্তর্জাতিক সেরা চর্চা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং নৈতিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

আইসিএসবির সভাপতি হোসাইন সাদাত এফসিএস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনশীল নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চার্টার্ড সেক্রেটারিদের দক্ষতা উন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে আইসিএসবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সিপিডি কর্মসূচি সেই প্রচেষ্টারই অংশ।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬-এর বাস্তব প্রয়োগ, কমপ্লায়েন্স এবং কর্পোরেট সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চার্টার্ড সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি, কর্পোরেট নির্বাহী, পরিচালক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবির ফেলো সদস্য ড. মীর শরীফুল বাশার এফসিএস। শেষে আইসিএসবির প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য ইসরাত জাহান রিমি এফসিএস ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..