করোনায় আক্রান্ত হলেন সাংসদ ও ক্রিকেটার মাশরাফী

করোনায় আক্রান্ত হলেন সাংসদ ও ক্রিকেটার মাশরাফী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। তবে তার পরিবারের সদস্যরা ভালো আছেন। মাশরাফী বর্তমানে হোমে আইসোলেশনে আছেন বলে তার দুই বন্ধু নিশ্চিত করেছেন।

এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে ম্যাশের আরেক ঘনিষ্ঠ বন্ধু সৌমেন চন্দ্র বসু সময় নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তবে তিনি জানান, এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি মাশরাফী চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে কিনা। করোনা পজিটিভ হবার খবর পেয়ে মানসিকভাবে বেশ আছেন।

সৌমেন জানিয়েছেন, ম্যাশ আপাতত বাসায় থাকলেও তার পরিবারের বাকি সদস্যরা নিরাপদেই আছেন। শুক্রবার ১০১ জ্বর  থাকলেও আজ শরীরের তাপমাত্রা ৯৯ এ নেমে এসেছে। তবে, হালকা ঠান্ডাও মাশরাফীর।

এ ব্যাপারে মাশরাফীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তার বন্ধু বাবলুর জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।