করোনা অজুহাতে বেনাপোল বন্দরে তৃতীয় দিনের মাথায় আমদানি রপ্তানি বন্ধ

করোনা অজুহাতে বেনাপোল বন্দরে তৃতীয় দিনের মাথায় আমদানি রপ্তানি বন্ধ
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল (যশোর): করোনা অজুহাতে ভারতের বনগাঁর জনগণের আন্দোলনের জন্য  পেট্রাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি  শুরু হওয়ার তৃতীয় দিনের মাথায় পূনরায় সেটা বন্ধ করে দিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।  এতে আবার বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
রবিবার( ৩ মে) বিকাল থেকে এ পথে পূনরায় আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত ।
ভারত থেকে বাংলাদেশের মধ্যে পণ্য রফতানি বন্ধ করার জন্য রোববার( ৩ মে) দুপুরে বনগাঁ থেকে ছয়ঘরিয়া পর্যন্ত তৃণমুল কংগ্রেসের সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। আন্দোলনের ফলে পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আবারও পণ্য আমদানি বন্ধ হয়ে গিয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  বিকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি- রপ্তানি  শুরু হয়। ভারতের পশ্চিম বাংলা রাজ্য সরকারের (তৃণমুল কংগ্রেস ) সমর্থকদের দাবি ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানি হলে ঐ ট্রাকের মাধ্যমে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। এজন্য পূনরায় আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।
আমদানি,রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল- পেট্রাপোল বন্দরে করোনার কারণে দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর দু’দেশের উপরিমহলের নির্দেশে বন্দরে আমদানি-রপ্তানি চালু করা হয়। এবং আবারও আমদানি রপ্তানি বন্ধ হওয়ায়  বিপাকে পড়েছে ব্যাবসায়ীরা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সরকারি ও কাস্টমসের পক্ষ থেকে আমদানি-রফতানি বন্ধ করা হয়নি। তবে রপ্তানি বানিজ্য চালু থাকলে ট্রাক ড্রাইভারদের মাধ্যমে করোনা ছড়াতে পারে, এমন অজুহাতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আন্দোলন করে পণ্য আমদানি রপ্তানি  বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সরকারি ভাবে পেট্রাপোল বন্দর চালু আছে। কিন্তু কিছু সাধারণ জনগণ করোনা সংক্রমণের আশংকায় বনগাঁয় আন্দোলন করায় পণ্য রফতানি বন্ধ হয়ে গেছে।তবে পরিস্থিতি শান্ত হলে পূনরায়  আবার আমদানি রপ্তানি সচল হবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন , ভারত থেকে ৩ দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। নোম্যান্সল্যান্ডে  স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনেই লোড-আনলোড করা হয়েছে। আজ ভারতে জনগণের আন্দোলনের জন্য  বিকাল থেকে পণ্য আমদানি বন্ধ হয়ে যায় । পেট্রাপোল বন্দর পণ্য দিলে বেনাপোল বন্দরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করা হবে বেলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।