ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী

ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানো বন্ধ করলেন পরিবেশমন্ত্রী

ওসমানী উদ্যানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো তাৎক্ষণিকভাবে বন্ধ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষ হতে ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান। সাথেসাথে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদকে নিয়ে তিনি সেখানে যান এবং দেখতে পান ওসমানী উদ্যানের একাধিকস্থানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো হচ্ছে। এ থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসে মিশে বায়ুদূষণ ঘটাচ্ছে।

মন্ত্রী এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণের অপরাধের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।

এসময় অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুলাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।