মেহের আমজাদ, মেহেরপুর (০৭-০৩-১৭) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুরে বিশেষ আলোচনা সভা করেছে জেলা আওয়ামীলীগ।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম খোকন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মাস্টার প্রমূখ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, জেলা ছাত্রলীলের সভাপতি বারিকুল ইসলাম লিজন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল, বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৌস, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন ও সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন।



