এবার ‘হেড কনস্টেবল’ মোদি!

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থী! শুনতে অবাক লাগলেও অ্যাডমিট কার্ড যা ছাপা হয়েছে তাতে তো এটাই সত্যি। ব্যাপারটি এখন নতুন করে আলোচ্য বিষয়ে পরিনত হয়েছে। এর আগে তিনি আলোচনায় আসেন গুগল সার্চে বিশ্বসেরা ১০ অপরাধীর তালিকায় নাম আসার কারণে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, রামপুরে সিআরপিএফ-এ নিয়োগের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয় তারই একটিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নাম ও ছবি। সংশ্লিষ্টদের বক্তব্য, কেউ ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছে। গত ১৫ জুলাই এই পরীক্ষা নেওয়া হয়। দেখা যায়,  মোদির নাম ও ছবি-সহ ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরও!

তবে নাম ও ছবি মোদির হলেও জন্ম তারিখ ১৯৯২-এর ১৮ অক্টোবর। আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, প্রার্থী অমৃতসরের সমরই গ্রামের বাসিন্দা। ওই রোল নম্বরের পরীক্ষার্থী অবশ্য পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি কর্মকর্তাদের নজরে আসার পরই অবশ্য অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়।

আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে হওয়ার সুযোগ নিয়েই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে যুক্তদের হদিশ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।