এবার সিলেটে ২ সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ

সিলেট প্রতিনিধিঃ  সিলেট নগরীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহে যাওয়ার পথে একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা।

শনিবার দুপুরে নগরীর মির্জা জাঙ্গাল নিম্বাক আশ্রমের ফটকে এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ করেসপনডেন্ট মাধব কর্মকার ও ভিডিওগ্রাফার গোপাল বর্ধন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অভিযোগ, দুপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বেধড়ক পিটুনিতে তারা আহত হন।

তারা জানান, হামলাকালে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা গোপাল বর্ধনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়াও মাধবের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

মাধবের অভিযোগ, মদনমোহন কলেজ ছাত্রলীগের ক্যাডার রাজেশ সরকার ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন তাদের উপর হামলা চালিয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করে বলেন,  ঘটনাটি দুঃখজনক। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।