× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ আজকের ম্যাচ জিতলে শতভাগ হতো। কিন্তু দেশের মাটিতে আমরা প্রায় ৯০ ভাগ সফল। আমাদের এখন ভিন্ন চ্যালেঞ্জ আসছে। বেশিরভাগ খেলাই এখন দেশের বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে। নিউজিল্যান্ড সফর থেকেই শুরু হবে আমাদের আসল চ্যালেঞ্জ।’

গতকাল বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একথা বলেন।

আগামী ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। এই সফর থেকেই নতুন চ্যালেঞ্জ শুরু হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

আগামী ডিসেম্বরজানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে ভারতে খেলবে একটি টেস্ট। আর মার্চে রয়েছে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফর। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি

সবগুলো সিরিজই বিদেশের মাটিতে বলে এটিকে বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ বলে মনে করেন মাশরাফি।

নিউজিল্যান্ড সফর থেকে নতুন করে শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের এখন নিউজিল্যান্ড সিরিজ থেকে নতুন করে শুরু করতে পারলে অন্যরকম হবে। বিষয়টি ভালোলাগারও হবে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালের পর থেকে সবকটি সিরিজই বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে।


এ ক্যটাগরির আরো খবর..