নওগাঁ প্রতিনিধিঃ পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমী ভবনের চারতলা ভিত বিশিষ্ট ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
শনিবার বেলা ১১ টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার পুঠিয়ায় ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম।
এসময় ইসরাফিল আলম এমপি বলেন, আমি ভোট চাইতে আসিনি, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জন্য কাজ করতে চাই ।
তিনি আরো বলেন যে, বিএনপি জামাত বই পুড়িয়েছে, এই সরকার বছরের প্রথম দিনে বিনা মূল্যে বই বিতরণ করে।
শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে আর বিএনপি জামাত সরকার এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আমাদের সরকার এই সেবা পুনরায় চালু করেছে। আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, মাতৃ দুগ্ধ ভাতা দিচ্ছি।
তিনি আরো বলেন, আমি ওয়াদা দিব না, কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের কাজ যা মহান রাব্বুল আল-আমিন নিষেধ করেছেন। তবে আমি যা বলেছি তা করে দেখাব ইনশাআল্লাহ । আপনারা আমার ও আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, অফিসার ইনর্চাজ,উপজেলা আওয়ামীলীগেরনেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
নির্মাণে শিক্ষা প্রকৌশলী ও বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ আয়োজন করে।




