× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি:

একটি আদর্শকে ধরে রাখার জন্য ১৭বছরে অমানসিক নির্যাতন সহ্য করেছি-এস এম জিলানী

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি আদর্শকে ধরে রাখার জন্য ১৭ বছরে অমানসিক নির্যাতন সহ্য করেছি। ১৬৭টি মামলা মাথায় নিয়ে ঘুরেছি। বছরের পর পর কারাবন্ধী অবস্থায় থেকেছি।
মাসের পর মাস মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দু’হাত বেঁধে ঝুলিয়ে সারারাত পেটানো হতো। কাউকে কিছু বলতে পারতাম না, শুধু কাঁদতাম। এই কাঁন্না দেখার মতো ওখানে কেউ ছিল না। শুধু বিএনপি করতাম বলেই এভাবে অমানসিক নির্যাতন করা হতো। রাজনীতি করা আমার অপরাধ নয়, এটি আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে কেন ভিন্ন মত বা আদর্শের ব্যক্তিদের এভাবে নির্যাতন করা হয়েছে।
আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহিলা দল আয়োজিত পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিক ৩১ দফা হচ্ছে বাঙ্গালী জাতির মুক্তির সনদ। দেশ পরিবর্তন বা সংস্কারের সকল বিষয়ে এই ৩১দফার মধ্যে রয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা আক্তার রত।
কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন। #


এ ক্যটাগরির আরো খবর..