ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চাকুরীকাল শেষ হওয়ায় তাকে অবসর জনিত বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে।
২৮ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত অডিটোরিয়ামে র্সকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফাকে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে গোলাম রব্বানী, ইসতিয়াক আহমেদ, আপেল মাহমুদ, নওগাঁ জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাজ আজাদ, সরকারি শিক্ষক সমিতির ধামইরহাট শাখার সম্পাদক শাহজাহান কবির, যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম রঞ্জু, প্রধান শিক্ষক আফজাল হোসেন, খেলুন সরদার, আবু সালেহসহ সকল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে উপজেলা শিক্ষা অফিসার গোলাম অবসরে যাবেন।





