শার্শা ১০ নং ইউনিয়নে উন্নয়ন ও জনকল্যাণের অঙ্গীকার নিয়ে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় এবং উন্নয়নের অঙ্গীকার নিয়ে শার্শা ইউনিয়নের ৬ ও ৭ নাং ওয়ার্ডে স্বরূপদা,অফ দা,সুবর্ণখালী,নারায়ণপুর,বেড়ী, ঢেমশা গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু ।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শার্শা ১০ নং ইউনিয়নে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে আল মামুন বাবলুকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা জানতে চান।
গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার শক্তি। মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। এলাকার মানুষের নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আল মামুন বাবলু বলেন, “আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন।আল মামুন বাবলু মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগ শেষে তিনি ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তাঁর প্রত্যাশা—মানুষের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে শার্শা ১০ নং ইউনিয়নের পুরো ৬ ও ৭ ওয়ার্ডকে আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলা।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন ১০ নম্বর শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উসমান আলী বিএনপি নেতা ইউপি সদস্য বক্তিয়ার রহমান আবু জাফর শহিদুল ইসলাম বিএনপি নেতা কামাল হোসেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিএনপি নেতা সোলেমান খলিল নিজামুদ্দিন,মন্টু,ইমামুল হোসেন,হারুনার রশিদ,দুলাল খায়রুল,আক্কাজ আলী,মিনার হোসেন,কৃষক দল নেতা আলমগীর হোসেন টিপু,যুবদল নেতা জিয়াউর জিয়া সবুর,রবিউল রবি,আবু বকর সিদ্দিক মিলন শাহজালাল আগুন মোঃ ওয়াসিম জিয়াউর রহমান শামীম হোসেন রাজু আহমেদ রাকিবুল রয়েল আব্দুল হামিদ ছাত্রদল নেতা শুভ,মনিরুল সহ বিপুল সম্পর্ক নেতা কর্মী গণসংযোগ উপস্থিত ছিলেন।


