স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ঈদুল আজহা উপলক্ষে সোহার্দ্য ও সম্প্রতি রক্ষায় ভারতীয় ইমিগ্রেশন, কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মিষ্টিমুখ করিয়েছেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (২২ আগস্ট) ঈদের নামাজ শেষে ভারতের পেট্রাপোল সীমান্তের এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের যেমনি ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে আত্মীয়তার সর্ম্পক। একই সঙ্গে গড়ে ওঠেছে বন্ধুত্ব।
তারই দৃষ্টিকোন থেকে সোহার্দ্য ও সম্প্রতি রক্ষায় পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ মিষ্টি মুখের আয়োজন করা হয়। সামনের দিনেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।



