ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাগো হিন্দু পরিষদের সফল বৈঠক

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাগো হিন্দু পরিষদের সফল বৈঠক
চট্টগ্রামে গত শনিবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও হেফাজতে ইসলামী নিয়ে আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্পৃতী রক্ষার্থে  ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাগো হিন্দু পরিষদের সফল বৈঠক অনুষ্ঠিত।
আজ পল্টনে এক ঐক্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিলন শর্মা ও ইসলামি আন্দোলনের নেতৃত্ব দেন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
সভায় চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে জাগো হিন্দু পরিষদের ব্যানার ব্যবহার করে যারা আপত্তিকর শ্লোগান দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উসকানি না দেয়, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।