ঠাকুরগাঁওয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ৯শ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
সোমবার সদর উপজেলার সালন্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামি মিশনের মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও ফিল্ড অফিস ইনচার্জ মো: নুর নবী,
বিশ্ব ইসলামিক মিশনের দাখিল মাদ্রাসার সুপার মো: নূরে আলম, কমিউনিটি মবিলাইজার মো: সামসুল হক, একেএস আখতারুজ্জামান, নিলুফার ইয়াসমিনসহ অন্যান্যরা। এ সময় ৯ শতাধিক পরিবাররের প্রত্যেককে ২ কেজি করে গুরুর মাংস প্রদান করা হয়।


