ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বক্সার তারকা রুবি জেসিয়া

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বক্সার তারকা রুবি জেসিয়া

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেদারল্যান্ডের বিশ্ববিখ্যাত সাবেক টায়সন বক্সার তারকা রুবি জেসিয়া মিসু।

সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডের একটি মসজিদে ইসলাম গ্রহণ করে টুইটারে পোস্ট করেন রুবি জেসিয়া।

ইনস্ট্রাগ্রামের নিজের ইসলামগ্রহণের কথা জানিয়ে সাবেক ডাচ বক্সার তারকা বলেন, ‘কয়েক বছর অনুশীলনের পর আমি আমি ইসলাম গ্রহণ করেছি।’

ডাচ বক্সারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, একটি মসজিদের ভেতর তিনি হিজাব পরিধান করে আছেন। সেকানে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।

এদিকে সাবেক বক্সার তারকার ইসলাম গ্রহণের সংবাদটি অন্যান্য বিশ্বের অন্যান্য তারকারাও শেয়ার করে। আফ্রিকান বক্সার তারকা হাদি সুলাইমানি রুবির ইসলামগ্রহণের সংবাদটি শেয়ার দেন।

ফেসবুক পোস্টে সুলাইমানি লিখেন, ‘নেদারল্যান্ডের একটি মসজিদে সাবেক ডাচ টাইসন তারকা রুবি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবর। তিনি যাকে ইচ্ছে তাকে সুপথ প্রদর্শন করেন। আল্লাহ তাঁকে নিরাপদ রাখুন এবং তাঁর কাজ কবুল করুন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।