× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

ইরাকে জোড়া বোমা হামলা, নিহত ৭০

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অন্তত ৭০ জন নিহত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায়। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। রোববার পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে । চরমপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, মার্কেটের কাছে প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম হামলার সময় শতাধিক লোক আহত হলে আশপাশের লোকজন তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এ সময় মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিরা যাতে পরবর্তী দফায় হামলা চালাতে না পারে সে জন্য মার্কেটটি সিলগালা করে দেওয়া হয়েছে।

হামলার পরপর আইএস দায় স্বীকার করে বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যেখানেই মুশরিকদের পাওয়া যাবে, সেখানেই তাদের হত্যা না করা পর্যন্ত আমাদের তরবারি কোষবদ্ধ হবে না।’ শিয়াদের মুশরিক বা অবিশ্বাসী বলেই মনে করে আইএস।


এ ক্যটাগরির আরো খবর..