× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ইবোলা সংক্রমণ : ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

বিশ্ব সংস্থার পক্ষ থেকে ইবোলা নিয়ে সতর্কবার্তা এবারই প্রথম নয়, আগেও চারবার জরুরি সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। যার একটি ছিল, পশ্চিম আফ্রিকাতে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চলা ইবোলার প্রাদুর্ভাবে ১১ হাজার মানুষের মৃত্যুর পর।

আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রাণঘাতী রোগ ইবোলার প্রাদুর্ভাবকে একটি ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবিসির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আদানম গিব্রাইয়াসুস ইবোলাকে ‘আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য সংকট’ বলে ঘোষণা করেন।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এবার ইবোলা সংক্রমণে এ পর্যন্ত এক হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে।

গিব্রাইয়াসুস বলেন, ‘বিশ্ববাসীর নজর দেওয়ার সময় এসেছে।’ ডব্লিউএইচওর এ ঘোষণার ফলে সেটি হয়তো কিছুটা সম্ভব হবে বলে তিনি নিজেই মন্তব্য করেছেন।

ইবোলার লক্ষণ কী?

ইবোলা একটি ভাইরাস। এতে আক্রান্ত হলে হঠাৎ করে জ্বর দেখা দেয়। খুব দুর্বল লাগে। মাংসপেশিতে খুব ব্যথা হতে থাকে। গলায়ও খুব ব্যথা হয়।

এর পরবর্তী ধাপ হলো বমি ও ডায়রিয়া দেখা দেওয়া। শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গে রক্তপাত হতে থাকে।

সরাসরি আক্রান্ত ব্যক্তির কেটে যাওয়া ত্বক, তার মুখ, নাক, বমি, রক্ত, মল বা শরীরের অন্য ধরনের তরল কোনো পদার্থের সংস্পর্শে এলে নতুন করে কেউ আক্রান্ত হতে পারে।

এটি কি অন্যান্য দেশেও ছড়াতে পারে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবেশী দেশগুলোতে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই বেশি। উগান্ডায় এরই মধ্যে রোগটি কয়েকজনের মধ্যে শনাক্ত হয়েছে।

ঝুঁকিতে রয়েছে রুয়ান্ডা, কারণ দেশটির সঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চল গোমাতে ইবোলা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে এখনই সীমান্ত বন্ধ করে দেওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..