বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
স্বর্ণকার আঃ মালেক এর আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল। করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব কারণে ছোট্ট পরিসরে আঃ মালেক তার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ ১৫ মে রোজ শুক্রবার এই আয়োজন করা হয়।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নূর জামান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক বুলবুল ইসলাম, মমিন, আল-আমীন, সাজেদুল ইসলাম, আক্কাস আলী, আল মামুন, রবিউল ইসলাম বুলেটসহ অনেকে।
দোয়ায় উপস্থিতি সকলের মা-বাবা এবং বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া সহ মহা মারি করোনা ভাইরাস থেকে রক্ষার বিশেষ মোনাজাত করা হয়।


