ইন্টার্ণশীপ নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রামে “পাটাও” চালক গ্রেপ্তার

ঐশী সেন, চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা পুলিশ ‘পাঠাও’ সার্ভিসের এক নারী যাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মিজানুর রহমান (৩৩) নামে এক কারচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিজানুর কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারীবাড়ী এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন।

রোববার (২৯ জুলাই) সকালে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আশিকুর রহমান।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া জানান, ঘটনার শিকার ২৫ বছর বয়সী ওই নারী যাত্রীর বাসা বন্দরটিলা এলাকায়। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে সেখানে ইন্টার্নশিপ করছেন।

পুলিশ সূত্র জানায়, যাত্রীর অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ Pathaoপাটাও

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।