× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী

ইউপি নির্বাচনের প্রচারণায় সংঘর্ষ, সাভারে নিহত ১, আহত ২০

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হয়েছেন সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৬০)। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিংগাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শান্ত মিয়া তাঁর লোকজন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম একটি নির্বাচনী মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া। উভয় পক্ষের গুলি বিনিময় ও ধাওয়া পাল্টাধাওয়ায় ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ২০ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। এর মধ্যে গুলিবিদ্ধ বিদ্রোহী প্রার্থী শান্ত মিয়ার সমর্থক শহিদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সংঘর্ষের ঘটনায় এক সমর্থকসহ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..