আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি. ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঈদ পূণমিলনী অনুষ্ঠান-২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১০.০০ টায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোঃ ইমরোজ হোসাইন মোল্যার সভাপতিত্বে ও ১৯৯১-৯২ সনের এস.এস.সি. শিক্ষার্থী মোঃ আলী রানা, ইমরোজ, মোঃ আবুরায়হান রানা, স্বপন, জাহাঙ্গীর হোসেন বিপুল, আমির, তৌহিদুল ইসলাম পিন্টু, উজ্জল, কবির, মিজান, আছাদ, আজাদ, বিপুল, রোকেয়া, এদের আয়োজনে এক ঈদ ্পূনমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ্প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী মোল্যা, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ) আড়পাড়া গোরস্থান ও ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মৃধা, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা।

এছাড়া আরো বক্তব্য দেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান মোল্যা, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতীশ কুমার মজুমদার, সহকারী শিক্ষক নিরোদ কুমার শিকদার। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ রুহল আমিন মোল্যা, মোঃ আবুল হাশেম মোল্যা সহ এলাকার সুধী জন। অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়। পরে সবার সহধর্মীনি সহ ছেলে মেয়েদের সবার সামনে পরিচয় করে দিয়ে ও ফুলের শুভেচ্ছা এবং পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।