মধুখালী প্রতিনিধি: ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশী প্রার্থী হিসাবে আজ শনিবার আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজ ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল বাড়িতে সংসদ নির্বাচন উপলক্ষে দলের বিভিন্ন দিকনির্দেশনা সম্পকে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোল্যা আবুসাঈদ, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ দবির হোসেন খাঁন, ডাঃ কবির হোসাইন, মোঃ মুরাদ হোসেন প্রমুখ। সফরসঙ্গি হসাবে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান, মোঃ আছাদুর রহমান প্রমুখ।



