আশুলিয়ায় শিক্ষককে হত্যা ও নড়াইলে শিক্ষককে নিগ্রহ করার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
ঘন্টব্যাপি মানববন্ধনে বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে যশোরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন, ঢাকা আশুলিয়ার শিক্ষক উৎপলকে হত্যা ও নড়াউলে শিক্ষক স্বপন কুমার বিশ^াসকে হত্যার চেষ্টার সাথে যারা জড়িত তাদের দৃষ্টন্ত মূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। ইতোপূর্বে সংঘটিত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক নিগ্রহের যথোচিত বিচার না হওয়ায় এই ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে তবে দাবি করেন বক্তরা।


