আশাশুনিতে গ্রেফতার ও নিরিহদের হয়রানী থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলারখাজরায় জয়নাবকে গ্রেফতার ও নিরিহ মানুষদের হয়রানীর হাত থেকে রক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খাজরা মোল্যা বাড়ি মোড়স্থ বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শত শত নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে মইরদ্দি মোল্যা, রহিম মোল্যা, আঃ হাকিম মোল্যা, রবিউল ইসলাম, রীনা, রহিমা, রূপা দাশ, ছফেদা, ইয়াকুব আলিসহ অনেকে বলেন, জবেদ মোল্যার স্ত্রী জয়নাব ওরফে অফুরন ও তার স্বামী এলাকায় অসামাজিক কাজে জড়িত, মিথ্যা মামলাবাজ, জমি জবর দখলকারী, নিজ সন্তান হত্যাকারী। জয়নাব ২০০৪ সালে নিজ সন্তানকে প্রকাশ্যে আছড়ে হত্যা করে ৬ জনকে আসামী করে মামলা করেছিল। সে মামলায় তারা ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে মামলা মিটিয়ে ছিল। সরকারি ঘর করিয়ে দেবে বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। জমি বিক্রয়ের কথা বলে আঃ রশিদ গাজীর কাছ থেকে টাকা নিয়ে ২/৮/১২ তাং ২৩৫১ নং দলিল করে দিলেও পরবর্তীতে দেখা যায় যে সাড়ে ৫ শতক জমি রেজিস্ট্রী করে দিয়েছে সেটি ঈদগাহের জমি। কিন্তু তার টাকা ফেরৎ দেয়নি, আর জমিও লিখে দেয়নি। ফলে অসহায় পরিবারটি জমি না পেয়ে হয়রানীর শিকার হয়েছে। রীনা, রহিম্ধাসঢ়;, রীতা,রূপা ও ছফেদাদেরকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিলেও দেয়নি।

মইরুদ্দির পুকুর জবর দখল করেছে, রবিউলের মৎস্য ঘের জবর দখল করবে বলে হুমকী দিচ্ছে। সে এলাকায় অসামাজিক কাজ করলেও কেউ কথা বলতে সাহস করেনা। কথা বললেই মিথ্যা মামলা ও ধর্ষনের মামলার হুমকী দিয়ে দমিয়ে রেখে থাকে। তার জামাতা রুহুল আমিনকে দিয়ে রহিম মোল্যার বিরুদ্ধে সিআর ১৪৫/১৯ মামলা করেছে।২০ সেপ্টেম্বর মোল্যা বাড়ি মোড়ের ব্যবসায়ী মনিরুলের দোকানে গিয়ে জয়নাব ও শাহাজাহানসহ অজ্ঞাত কয়েজকজন তার কাছে মাছের ঘের করতে গেলে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় তারা ভয়ভীতি দেখিয়ে বাক্সে থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং এক সপ্তাহের মধ্যে বাকী টাকা গুছিয়ে রাখতে বলে হুমকী ধামকী দিয়ে চলে যায়। গত সোমবার মনিরুল নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযো করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাব তাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা করার পায়তারা শুরু করছেন। এব্যাপারে এলাকার চিহ্নিত মামলাবাজ, নিজের সন্তানকে হত্যা করে অপরদের বিরুদ্ধে মামলা করে হয়রানী কারী, অসামাজিক কাজের সাথে জড়িত থেকে এলাকার পরিবেশ বিনষ্টকারী ও মিথ্যা ধর্ষন মামলা দায়েরকারী জয়নাবকে গ্রেফতার, তার ও তার স্বামীর হাত থেকে এলাকাবাসীকে রক্ষার দাবিতে প্রশাসনসহ উর্দ্ধতন কতর্’ৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।