আলোচিত নারায়নগঞ্জ সাত খুন মামলার শুনানি সোমবার

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় সোমবার ঘোষণা হবে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। সাক্ষী ও যুক্তিতর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে দাবি করে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনদের প্রত্যাশা, বিচারে তারা ন্যায় বিচার পাবেন।

আসামিদের সর্বোচ্চ সাজা হবে। তবে এজহারভুক্ত অনেক আসামি এখনও পলাতক থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও বলছেন তারা।মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায় ঘোষণার এ দিন ধার্য করেন আদালত।

বহুল আলোচিত এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে যেসব আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন র‌্যাবের অবসরে পাঠানো সেনা কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানা। এ তিনজনই মূলত সাত খুনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত।

গত ২৭ এপ্রিল ২০১৪: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন।

পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পত্র দেয় আদালতে।

 গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনও ১২ জন পলাতক রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামিদের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি ও নানা সাক্ষ্য প্রমাণের উপর দীর্ঘ শুনানি শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।