রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সমাজ সেবি সংগঠন আলোকিত রাণীশংকৈল মঙ্গলবার সকালে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। এটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি ছাত্র সংগঠন। হত দরিদ্র শীতার্থদের ১২০টি কম্বল বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাও-৩ সাংসদ ইয়াসিন আলী প্রধান অতিথি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তোয়াহা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাটা মালিক সমিতির সভাপতি আহম্মেদ হোসেন বিপ্লব, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা প্রমুখ।
সংগঠনের সভাপতি আবির মাহমুদ তাসিক, সম্পাদক মোহাম্মদ আলিফ সহ সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতা ও উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি বন্যা দুর্গত মানুষের সহযোগিতা, গুনিজনগের সংবর্ধনা সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করেছে ইতোমধ্যে।




