পাইকগাছায় স্কুলের জমিতে ঘর তুলে দখল চেষ্টা; থানায় অভিযোগ

পাইকগাছায় স্কুলের জমিতে ঘর তুলে দখল চেষ্টা; থানায় অভিযোগ

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট এর জমি দখল করে রাতারাতি ঘর বাঁধার অভিযোগ পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষ বলেছেন,বৃহস্পতিবার গভীর রাতে স্কুল সংলগ্ন বাসিন্দা মোঃ রউফ উদ্দীন সানা ও মোঃ আফজাল গাজী কাউকে কিছু না বলে সদ্য বালি ভরাটকৃত স্কুলের জমিতে ঘর তুলেছেন।

এ ঘটনায় স্কুলের নাইট গার্ড মেহেদী হাসানের দায়িত্ব অবহেলায় কারণ দর্শানোর নোটিশ করে বিদ্যালয় প্রধান শিক্ষক মধূসুদন সরকার দখলকার ২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মধূসুদন সরকার জানান,সম্প্রতি কয়েক লক্ষ টাকা ব্যায়ে স্কুলের নিচু জমি বালি ভরাট করে উচু করা হয়েছে। এ জমিতে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রউফ উদ্দীন সানা ও মোঃ আফজাল গাজী অজানা কারনে হঠাৎ করে পৃথক ভাবে ঘর তুলেছেন।

সংশ্লিষ্টরা স্কুলের নাইট গার্ড মেহেদীকে সন্ধেহ করছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক তাকে কারন দর্শানোর নোটিশ দিয়ে ২দখলকারের বিরুদ্ধে রবিবার থানায অভিযোগ করেছেন।

এ সম্পর্কে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম,আব্দুস ছালাম কেরু বলেন, স্কুলের জমি দখল করে ঘর বাঁধার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে । এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পাওয়া মাত্রই অবৈধ দখল উচ্ছেদের পদক্ষেপ নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।