আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ

আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা টেলিভিশন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে বাংলাদেশকে নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে তা তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

মন্ত্রী বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদের ধরতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কাজ করছে। অনেকে এরই মধ্যে ধরাও পড়েছে।

যারা মদ পান করেন, তাদের ভেজাল মদ পান না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। মদ পানে সবাইকে সতর্ক হতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে কি ঘটছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।