× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট

শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও মেহেরপুরে আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। ইতোমধ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর প্রতিষ্ঠা করা হয়েছে। শীঘ্রই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর উদ্বোধন করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে দুটি ব্যাচে প্রতিবছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম এর ২৫তম এবং এনএমআই মাদারীপুর এর ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এরই অংশীদার হিসেবে শিপিং সেক্টর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মাকসুদ আলম, এনএমআই এর অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

এবছর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে প্রদত্ত গোল্ড মেডেল প্রাপ্ত হন অলরাউন্ড রেটিং মোঃ সাইমুন এবং মেসার্স হক এন্ড সন্স লিমিটেড এর সৌজন্যে প্রদত্ত সিলভার মেডেল প্রাপ্ত হন মোঃ ছাব্বির মন্ডল। উক্ত প্রশিক্ষণ কোর্সে ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী পরে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে একাত্তরের স্মৃতি রক্ষার্থে নবনির্মিত স্মারকস্তম্ভ ‘স্মৃতিময় ৭১’ এর উদ্বোধন এবং ’৭১ এর বধ্যভূমির’ স্মারক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..